রাঙ্গুনিয়ায় হরিহর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার হরিহর উচ্চ বিদালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৬ এপ্রিল বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ শীলের সভাপতিত্বে ও শিক্ষক বিধান চন্দ্র বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও পদুয়া ডিগ্রি কলেজ গর্ভনিং বডির সভাপতি মো. শওকত আলী নুর।

উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি অর্পন কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মো. আব্দুল হামিদ নঈমী, আশীষ কুমার ধর, রিটন কান্তি ধর, ইউপি সদস্য মো. হোসেন, জয়নাল আবেদীন (নুনু), মো. আবুল কাসেম সওদাগর, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক ইঊপি সদস্য মো. জলিল, মো. কামাল, মোহাম্মদ নাছির উদ্দিন রঙি, মো. রমজান আলী, মো. আমির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক মো. ইব্রাহিম খলিল। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মো. নাছের উদ্দিন, মেহেরিন নিসা, বৈশালী বড়ুয়া। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মাহানুর জয়নাব।

আরো উপস্থিত ছিলেন শিক্ষক পূর্ণিমা বড়ুয়া, মাওলানা মো. নাছের উদ্দিন, সজল বড়ুয়া, সম্বল বড়ুয়া, পারভীন আকতার, প্রকাশ কান্তি দাশ, তাপস কুমার সিংহ, সঞ্জয় সরকার, সৌমেন্দ্র সরকার, বীথি রাণী রায়, ফজল হক, মো. ছৈয়দ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মো. শওকত আলী নুর বলেন, আলোকিত মানুষ হওয়ার দৃঢ় প্রত্যয়ে ছাত্রছাত্রীদেরকে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি যেমন মোবাইল, বিভিন্ন গেমস, ডিভাইস অপব্যবহার করা থেকে দূরে থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্তানদের দ্বীনি শিক্ষাদানে উদ্যোগ নিতে হবে : মাওলানা নূরী
পরবর্তী নিবন্ধপটিয়ায় হাম-রুবেলা প্রতিরোধে টিকার আওতায় আসছে ৪৫ হাজার শিশু