মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মানুষের প্রতি মহান আল্লাহর নির্দেশ হচ্ছে মুসলিম হবার, পিতা–মাতার দায়িত্ব হচ্ছে সন্তানদের মুসলিম বানাবার। আর প্রকৃত মুসলিম হতে হলে প্রয়োজন কোরআন হাদিসের জ্ঞান অর্জন, কিন্তু বর্তমান বাস্তব চিত্র হচ্ছে মুসলমানেরা কোরআন হাদিসের জ্ঞান অর্জনে যতনা চেতনাহীন, সন্তানদের দ্বীনি বুনিয়াদী শিক্ষাদানে তার চেয়েও বেশী উদাসীন। তিনি বলেন, মুসলমানদের মাঝে দ্বীন–ইসলামের জ্ঞান অর্জনে পিপাসা থাকতে হবে এবং সন্তানদের দ্বীনি শিক্ষাদানে উদ্যোগ নিতে হবে। তা নাহলে সন্তানেরা পাশ্চাত্যের কুশিক্ষা ও অশ্লিলতার মরণফাঁদে পড়ে তাদের নিষ্পাপ জীবনটা শৈশবেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। গত ১৪ এপ্রিল হাটহাজারী উপজেলার এনায়েতপুর নুরুল্লা চৌধুরী দিঘীর পাড়স্থ তাজবীদুল কোরআন হেফজ ও এতিমখানার ১১৩ম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন মো. দানেশ মিয়া চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি খোরশিদ আলম চৌধুরী। তাকরীর করেন অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ ইউসুফ, মাওলানা হাফেজ আলী আহমদ, মাওলানা হাফেজ মুহাম্মদ মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি














