ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত বুর্জ আল আরব ১৮ মাসের জন্য বন্ধ

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিখ্যাত হোটেল বুর্জ আল আরব পর্যটক কমে যাওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের সংস্কারের জন্য ১৮ মাসের জন্য বন্ধ করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে হোটেলের মালিক কর্তৃপক্ষ জুমেইরাহ জানায়, দীর্ঘদিনের প্রতীক্ষিত সংস্কারকাজ ধাপে ধাপে প্রায় ১৮ মাস ধরে চলবে। খবর বাংলানিউজের।

এই কাজের নেতৃত্ব দেবেন প্যারিসভিত্তিক ইন্টেরিয়র স্থপতি ত্রিস্তান আউয়ের। বিবৃতিতে হোটেলটি পুরো সময় বন্ধ থাকবে কি না, তা স্পষ্ট করা হয়নি। তবে এক কর্মী রয়টার্সকে জানিয়েছেন, সংস্কার চলাকালে হোটেলটি বন্ধ থাকবে এবং যেসব অতিথির আগে থেকে বুকিং রয়েছে তাদের নিকটবর্তী অন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। বুর্জ আল খলিফা ও পাম আইল্যান্ডসের মতোই বুর্জ আল আরব দুবাইয়ের সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি। তবে মার্চ মাসে ইরানি ড্রোন হামলা প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে এই হোটেল ক্ষতিগ্রস্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ও কানাডায় অর্ধশত হলে চলবে ‘দম’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩১.৪২ কোটি টাকা