ইত্তেফাকুল হুফফাজ মহানগর উত্তর, বাকলিয়া শাখার ব্যবস্থাপনায় ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠানে মাওলানা ক্বারী আতিক বিন ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
এতে অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মাওলানা মমতাজুর রহমান, বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদ, নায়েবে আমির আবুল মনসুর আহমদ, মুহাম্মদ ইয়াকুব, ইত্তেফাকুল হুফফাজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফেজ ক্বারী আব্দুর রশিদ, কেন্দ্রীয় সেক্রেটারি জামাল উদ্দিন তাওহীদ, থানা কমিটির সভাপতি মাওলানা সুলায়মান, সেক্রেটারি মাওলানা আরশাদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুলসহ কেন্দ্রীয় ও থানা কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী হাফেজদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












