৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. বোরহান, মো. মহসিন ও আলী চৌধুরী। গত শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বোরহান নগরীর চান্দগাঁও থানার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মহসিন চকবাজার থানার পরোয়ানাভুক্ত এবং আলী সদরঘাট থানার পরোয়ানাভুক্ত আসামি।

নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত একজনসহ তিন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান
পরবর্তী নিবন্ধগ্রুপ থিয়েটার ফেডারেশনের অভিনয় কর্মশালা