বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দুই দিন ব্যাপী অভিনয় কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের আর্ট গ্যালারি মিলনায়তনে ‘সমাজ গড়বো মোরা নাটকের আলোয়’ শিরোনামে মঞ্চশিল্পীদের অভিনয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী এই অভিনয় কর্মশালার ১৩তম আয়োজন ছিলো, চট্টগ্রামের এই অভিনয়–কর্মশালা।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুর রহমান লিপন। সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য মোসলেম উদ্দিন সিকদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক ও দেশব্যাপী আয়োজিত অভিনয় কর্মশালা আয়োজনের আহ্বায়ক খন্দকার শাহ্ আলম, অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দপ্তর সম্পাদক ও দেশব্যাপী অভিনয়–কর্মশালা আয়োজনের সদস্য সচিব খোরশেদুল আলম, ফেডারেশনের চট্টগ্রাম নারী প্রতিনিধি ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সভাপতি শুভ্রা বিশ্বাস।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণের চট্টগ্রামের সমন্বয়কারী ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শামসুল কবির লিটনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সদস্য শহিদুল করিম নিন্টু ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের প্রাক্তন সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম। কর্মশালায় চট্টগ্রামের প্রায় ২৫টি নাট্য–সংগঠনের ৫০জন নাট্যকর্মী অংশগ্রহণ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।













