হাটহাজারী পাহাড়তলী ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বহু পরিবারকে স্থানান্তর

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এবং জেলা প্রশাসক চট্টগ্রামের প্রত্যক্ষ দিকনির্দেশনা অনুযায়ী অতি ভারী বর্ষণের কারণে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী শাহেদ আরমান এর নেতৃত্বে চিকনদন্ডী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের বিভিন্ন পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোর বাড়িতে গিয়ে পাহাড়ধসের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয় এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে প্রায় ২৫০ জনকে নিরাপদে ৩টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আশ্রিত ব্যক্তিদের জন্য ত্রাণ, শুকনো খাবার এবং রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। অতি ভারী বর্ষণের সময় পাহাড়ধসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই আশ্রয় কেন্দ্রে ৭০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধছুটি নিয়ে পলাতক, চাকরি গেল ৪ পুলিশ কর্মকর্তার