ছুটি নিয়ে পলাতক, চাকরি গেল ৪ পুলিশ কর্মকর্তার

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ছুটি শেষে দীর্ঘদিন পরও কর্মস্থলে না ফেরায় পলাতক বিবেচনায় পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেনঅতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ও আফজালুন নেছা। এরমধ্যে আফজালুন নেছা ২০১৭ সাল থেকে কর্মস্থলে গরহাজির। বাকি তিনজন চব্বিশের অভ্যুত্থানের পর বিভিন্ন সময় ছুটি নিয়েছিলেন, পরে আর যোগ দেননি।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দিয়ে বলা হয়েছে, তারা ছুটি শেষে কর্মস্থলে হাজির হননি। পরে এ বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করে তাদের বরখাস্ত করা হয়েছে। খবর বিডিনিউজের। আদেশে বলা হয়েছে, একাধিক কারণ দর্শানোর নোটিসের জবাব দেননি কেউ। পরে তাদের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার প্রেক্ষিতে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে একই কারণে বরখাস্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পাহাড়তলী ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বহু পরিবারকে স্থানান্তর
পরবর্তী নিবন্ধগঙ্গা চুক্তির গুরুত্ব মাথায় রেখে সিদ্ধান্ত নেবে ভারত, বিশ্বাস ঢাকার