সেন্ট প্ল্যাসিডসে আইসিটি ফেয়ারের সমাপনী ও পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত দুই দিনব্যাপী আইসিটি ফেয়ার২০২৬এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাদার লেনার্ড সি. রিবেরো।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সুমিত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এম. . সালাম, ফুলকি ট্রাস্টের প্রেসিডেন্ট আবুল মোমেন, ইস্পাহানি পাবলিক স্কুলের অধ্যক্ষ আহমেদ শাহিন আলরাজি, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দীন মুন্না এবং ব্রাদার প্রশান্ত ইগ্নেশিয়াস কস্তা, সিএসসি।

অতিথিরা শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনে আরও আগ্রহী হওয়ার পাশাপাশি প্রযুক্তিকে মানবসেবা ও সমাজ উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৮১ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও, সিএসসি। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ স্কুলে ‘স্কুল হেলথ কার্ড’ ক্যাম্পেইন ও ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপসের প্রচারণা
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ