সীতাকুণ্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে সীতাকুণ্ডের রাজপথ। আয়োজিত র‌্যালিটি সীতাকুণ্ড উত্তর বাইপাস থেকে শুরু হয়ে পৌরসভা এলাকায় গিয়ে শেষ হয়। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা বিএনপির সদস্য এম শামসুদ্দোহা, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক সারওয়ার কামাল, ৭ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ এবং ৬ নম্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম মেম্বার ও সদস্যসচিব মোজাম্মেল হক সমীর।

এ সময় উপস্থিত ছিলেন নুরুন্নবী সালাম, করাম উল্লাহ নয়ন, আকবর হোসেন, মাহিদুল আবির, সালাউদ্দিন সোহাগ, সালাউদ্দিন টিটু, মাহফুজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, বাবলু, মেহেদী হাসান, কাজী বদর উদ্দিন, কামরুল হাসান, আক্তার হোসেন, আজম টুটুল, কামরুল হাসান, মো. হাসান, আলমগীর মঞ্জু, অপু। এ ছাড়া ইমাম হোসেন রানা, কামাল, হেলাল, রায়হান, শাহাদাত হোসেন, সালাউদ্দিন, আবু সায়েম রুবেল, রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

ওমানে যুবদল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করেছেন ওমান কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীরা। জাহেদ ইদ্‌িরে সভাপতিত্বে এবং আবদুল মালেক সুজনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব বাদশা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি নেতা আবদুল মাজেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলী আকবর, শাহা আলম রুবেল, আমানুল আলম, আলী আজগর, ইব্রাহীম, মাবুদ লিটন, সাব্বির আহমেদ, পারসিম, আক্কাস, মঈন উদ্দিন ও পারভেজ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ ও জাতি গঠনে অলি আহাদ এবং গিয়াস কামালের ভূমিকা অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধকর আইনজীবী ফোরাম-চট্টগ্রাম ইউনিট দ্বি-বার্ষিক সম্মেলন