সীতাকুণ্ডে পীর বার আউলিয়ার (রঃ) বার্ষিক ওরশ ৮ জুলাই

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

আগামী ৮ জুলাই বুধবার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের হযরত পীর বার আউলিয়া (রহঃ) ও আল্লামা হযরত আব্দুর রশীদ আলমাদানীর (রহঃ) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরগাহ শরীফ ও ওরশ শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর গরু, মহিষ, ছাগল ইত্যাদি জবেহ, বাদে জোহরখতমে কোরআন, খতমে তাহলিল, জিকিরআজকার, হযরত পীর বার আউলিয়ার (রহঃ) জীবনী আলোচনা, বাদে মাগরিবমিলাদ মাহফিল ও বাদে এশাতবারুক বিতরণ। এতে দেশ বরেন্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানেদ্বীন তশরীফ আনবেন। এতে সকল ধর্মপ্রাণ ভাইবোন এবং বাবা জানের আশেকান ও ভক্তদের ওরশ শরীফে শরীক হয়ে বার আউলিয়ার (রহঃ) ফয়েজ ও দোজাহানের অশেষ সওয়াব হাসিল করার জন্য জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ ওয়াক্‌ফ এস্টেটের উপদেষ্টা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, প্রধান খাদেম মাওলানা সৈয়দ মোঃ আকবর ও ওরশ শরীফ পরিচালনা কমিটির পক্ষে সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের বিদেশি লিজ বাতিলসহ ৮ দফা দাবি
পরবর্তী নিবন্ধমতিউর রহমান শাহ’র অর্ধবার্ষিকী ওরশ কাল