সীতাকুণ্ড থানার মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি সৈকত শীলকে (২৪) র‌্যাব গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সৈকত সীতাকুণ্ড উপজেলার গোলাবাড়িয়া এলাকার বাসিন্দা। র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) . আর. এম. মোজাফ্‌ফর হোসেন জানান, হাটহাজারী থানার বড় দিঘিরপাড় এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সৈকত শীলকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদলের নাম ব্যবহার করে অপকর্ম করলে বহিষ্কারের দাবি ডা. শাহাদাতের
পরবর্তী নিবন্ধআলোর দিশা ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ