চট্টগ্রামে সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি ও সিডিএ কর্ণফুলী আবাসিক জামে মসজিদ কমপ্লেক্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে সবচেয়ে সবুজ দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প গড়ে তোলা হবে। গত ১১ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের টাউন হলে সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক সমিতি ও জামে মসজিদ প্রকল্পের যৌথ মতবিনিময় সভায় প্রকল্পের আধুনিক স্থাপত্যশৈলী নকশাসমৃদ্ধ জামে মসজিদ প্রকল্প, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ (টার্ফ), সুপার মার্কেট, স্কুল অ্যান্ড কলেজ, হেলথকেয়ার সেন্টার ও ফার্মেসি ইত্যাদি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্লট মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সমিতির সিনিয়র সহসভাপতি ও জামে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সঞ্চালনার সভায় অতিথি ছিলেন ক্যাপ্টেন আসিফ আদিল ও আর্কিটেক্ট অনিকেত চৌধুরী। সভায় সিডিএ’র আইন ও ইমারত নির্মাণ আইন ভঙ্গ করে কোনো নির্মাণ কাজ করতে না দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে সংসদে জোরালো ভূমিকা রাখার জন্যে চট্টগ্রামের মন্ত্রী–এমপিদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য দেন, সমিতির সহ সভাপতি গোলাম ওয়ারেস, অ্যাডভোকেট সেলিম উদ্দিন, সাইফুল হুদা চৌধুরী, প্রফেসর ডা. এ কে এম সাইফুদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ওসমান, প্রকৌশলী শফিউল ইসলাম, প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন, এজাবত উল্লাহ, শাহীনুর বেগম, সাইফুজ্জামান চৌধুরী রাফি, এম কে পারভেজ, মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী, এএসপি মো. আমান উল্লাহ, প্রকৌশলী জুম্মান বিন ওবায়েদ সাব্বির, মফিজ উদ্দিন আহমেদ তালুকদার, মো. বদিউল আলম, ইমামউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মো. দিদারুল আলম, মো. আবদুল আলী প্রমুখ। সভায় মোস্তফা কামাল পারভেজকে আহ্বায়ক ও ক্যাপ্টেন আসিফ আদীলকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট পারিবারিক মিলন মেলা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। সভায় মসজিদ নির্মাণের জন্যে সকলের আর্থিক সহায়তা কামনা করা হয়। শেষে মুনাজাত পরিচালনা করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক। প্রেস বিজ্ঞপ্তি।












