সিএসইর কর্মকর্তাদের জন্য সরকারি ট্রেজারি বন্ড বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

| সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের (বিবি) সমন্বয়ে গত বৃহস্পতিবার সরকারি সিকিউরিটিজ (ট্রেজারি বন্ড) লেনদেন বিষয়ক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল সিএসইর কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য একটি প্রচেষ্টা এবং আমাদের পুঁজিবাজারের সামপ্রতিক সময়ের নতুন প্রোডাক্ট সরকারি সিকিউরিটিজ/ট্রেজারি বন্ড সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান বৃদ্ধি করা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিএসইর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ। সিএসইর সকল কর্মকর্তাবৃন্দ এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তৃতায় সিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান। তিনি বলেন, নির্ধারিত সময়ে যথোপযোগী প্রশিক্ষণ হল অনুপ্রেরণাদায়ক এবং আমাদের পুঁজিবাজারের অন্যতম নেতৃত্বদানকারী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সিএসইর কর্মকর্তাবৃন্দের জন্য এটি অবশ্যই একটি প্রয়োজনীয় প্রশিক্ষণ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের নতুন অর্জিত সাংগঠনিক দক্ষতাকে আরও পরিশীলিতভাবে ব্যাবহার করবেন এবং আমাদের পুঁজিবাজারের বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তা জ্ঞাতকরন এবং ব্যাবহারিক জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবেন। এঙচেঞ্জ প্ল্যাটফর্মে সমপ্রতি প্রবর্তিত এই পণ্য সম্পর্কে আরও বিস্তৃত ধারনা ও অন্যান্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য, এই প্রশিক্ষণটি সহায়ক হিসেবে অনন্য ভুমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সমাবেশ
পরবর্তী নিবন্ধপটিয়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন