চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুখ্য আলোচক ও সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌–ফোরকান, আলোচক হিসেবে ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

মুখ্য আলোচক ও সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌–ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক পরিচয় নয়, এটি একটি দর্শন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত এই দর্শনের মূল ভিত্তি ছিল ধর্মীয় মূল্যবোধ, বহুদলীয় গণতন্ত্র, জাতীয় ঐক্য ও রাষ্ট্রের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা। এই দর্শনের মূল কথা হলো্তকারও সঙ্গে শত্রুতা নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আলোচকের বক্তব্যে উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন বলেন, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখনই হুমকির মুখে পড়েছে, তখনই জাতি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে স্মরণ করেছে। ২০২৪ সালেও যখন দেশের মানুষ আশঙ্কা করেছিল, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হয়তো বিপন্ন হতে যাচ্ছে, তখন আবারও ৭ নভেম্বরের চেতনা আমাদের অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. জহুরুল আলম, চাকসু কেন্দ্রের পরিচালক ও ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সের সভাপতি প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সহ–সভাপতি আহসান হাবিব, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবদুল ছবুর, ৩য় শ্রেণী কর্মচারীর পক্ষে মো. ওসমান গণী ও ৪র্থ শ্রেণি কর্মচারীর পক্ষে আবদুল মালেক। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, সভাপতি–পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রক্টর, প্রশাসকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা–কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাশন ডিজাইনে প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব দক্ষতার সমন্বয় প্রয়োজন