আধার মানিক প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

রাউজানের আধার মানিক প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গত ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এছাড়া নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নির্বাচিত সদস্যদের অভিষেক, বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা, নতুন যোগদান করা শিক্ষককে বরণও করা হয়। শিক্ষার্থীর পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের রত্নগর্ভা মায়েদেরও সম্মাননা প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলো ঐশ্বর্য চৌধুরী, প্রিয়ন্তী সরকার ও অথৈ চৌধুরী। তাদের মায়েরা হলেন পাপিয়া চৌধুরী, রুমি সরকার ও কৃষ্ণা চৌধুরী। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন রেবা রাণী বড়ুয়া, পংকজ বড়ুয়া, দীপালি রাণী বড়ুয়া, অনুজ বড়ুয়া ও এ এস আই রিপন চৌধুরী। কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি বিনন্দ বড়ুয়া, সুমন দাশ ও শিক্ষক পূরবী বড়ুয়াকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাসমীন আক্তার কাকলী, আধার মানিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, সমাজকর্মী বিধান বড়ুয়া, আধার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথি দাশ, উত্তর গুজরা উমা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ নন্দী ও পশ্চিম কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তা দাশ ও সহকারী শিক্ষক মিথিলা বড়ুয়াকে বিদায় সম্মাননা প্রদান করা হয়। নতুন যোগ দেওয়া শিক্ষক মো. নূর উদ্দিনকে শুভেচ্ছা জানানো হয়। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সজীব বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছৈয়দ নাছেরুল হক চিশতী (রহ.) আমৃত্যু বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন
পরবর্তী নিবন্ধবাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা