সিএসইতে লেনদেন ১৬.৪২ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৫৪ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৬.৪২ কোটি টাকা। ১,১১২ টি লেনদেনের মাধ্যমে মোট ৩২.৯৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ২২.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৫৮.৬৪ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৩.১৪ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ৭৮৪.৯১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৮১.৬৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৯,৩২০.২২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১১,৫১৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬১১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০ টির, দাম কমেছে ৯৭ টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধসঙ্গীত ভবনের হীরকজয়ন্তী উৎসব শুরু
পরবর্তী নিবন্ধটাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির