সিএসইতে লেনদেন ৬.৫২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:০৫ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৬.৫২ কোটি টাকা। মোট ১,০১৬টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৬৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫১৫.৬০ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ১.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৬.৯৯ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৪২ পয়েন্ট কমেছে, যা হলো ৭৮৮.৮৬ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৭৪.২৯।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৪,৪৮০.৯০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৭,৭১৩.৫১ কোটি টাকা। সিএসইতে ৬১২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৬টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, দাম কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির।

পূর্ববর্তী নিবন্ধআরণ্যকের ‘কম্পানি’
পরবর্তী নিবন্ধশুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারত যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী