ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে সাতকানিয়া উপজেলা পুরানগড ইউনিয়নের শীলঘাটায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদশন, আর্থিক সহযোগিতা ও সম্পূর্ণ বাড়ির প্রয়োজনীয় টিনের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী।
গতকাল তিনি আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন পুরানগড ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লায়ন নিজাম উদ্দিন মিজান, বিএনপি নেতা হাফেজ আহমেদ লিটন, নুরুল ইসলাম সওদাগর, জহির সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ উদ্দিন, আনিসুল ইসলাম, সদস্য এনামুল হক, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবায়দুল আরফাত, যুবদল নেতা আজম আলমগীর, লিয়াকত আলী, মোঃ মিজানুর রহমান, ছাত্রদল নেতা ইউনুস নুরী, ইদ্রিস আজাদ, মঈনুল ইসলাম, সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন, বায়েজিত তুষার, মোঃ শফিক, কৃষ্ণ মনি, রিপন বিস্বাস, তামিম, ওয়াহিদ মিষ্টি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












