আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে ‘প্রমিত উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা ২০২৬’ শুরু হয়েছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। এ সময় ডিভিশনের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা উপস্থিত ছিলেন। কর্মশালার প্রথম দিনে তিনটি বিষয়ে প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। ‘আবৃত্তির মৌলিক শিক্ষা : তাত্ত্বিক ও প্রায়োগিক পাঠ’ বিষয়ে ক্লাস নেন আবৃত্তিশিল্পের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকার। ‘শুদ্ধ ও প্রমিত উচ্চারণ শিখন’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক অরুণ ভদ্র। এ ছাড়া ‘কবিতার আবৃত্তি নির্মাণ’ বিষয়ে ক্লাস নেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ইকবাল সাকী। শিক্ষার্থীদের শুদ্ধ ও প্রমিত উচ্চারণ, আবৃত্তির কৌশল এবং উপস্থাপনার দক্ষতা বিকাশের লক্ষ্যে আইআইইউসির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন এ কর্মশালার আয়োজন করে, যা শেষ হবে আগামী ৩১ অক্টোবর। প্রেস বিজ্ঞপ্তি।











