বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর দ্বি–বার্ষিক সম্মেলন আগামী ২৭ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে শ্রমিক–জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান।
গত ২৫ অক্টোবর জামাল খানস্থ মহানগরী কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সম্মেলন উপলক্ষে স্মারক প্রকাশ, লিফলেট ও পোস্টার বিতরণ, স্থান নির্ধারণসহ সার্বিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সহ–সভাপতি নজির হোসেন ও মকবুল আহমদ ভূঁইয়া, বিআরআইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, সহ–সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, সম শামীম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।









