সরকার গণসচেতনতার মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে

বোয়ালখালীতে আলোচনা সভায় এরশাদ উল্লাহ এমপি

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এমপি।

তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ। মৎস্য আহরণে নিষেধাজ্ঞা, পোনা মাছ ও মা মাছ সংরক্ষণ, জলাশয়ের পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং দেশের পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণে মৎস্য খাতকে আধুনিক ও টেকসইভাবে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

গতকাল সোমবার বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম শওকত, সদস্য মেহেদী হাসান জাবেদ সুজন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, শফিকুল ইসলাম শাহীন, আবু আকতার, জসীম মেম্বার, জসীম, বোয়ালখালী উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজী মো. খোরশেদ, সদস্য সচিব মো. জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারে আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.) ৯ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধবাংলাদেশের টেল এন্ডারদের ব্যাটিংয়ের প্রশংসায় ডি ভিলিয়ার্স