কর্ণফুলীতে যুবলীগের চার সদস্য গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরপাথরঘাটা এলাকার মো. কামাল উদ্দিন (৪০), বোয়ালখালীর মো. ইসকান্দার (৪০), পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের মো. বাদশা (৩৬) এবং বড়উঠানের মুহাম্মদ আইয়ুব (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা উপজেলা ও মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তাদের মধ্যে কামাল, ইসকান্দার ও বাদশাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

গত ১০ নভেম্বর কর্ণফুলীতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, মুহাম্মদ আইয়ুবকে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধপুঁথি সাহিত্যের অন্বেষণে এক কীর্তিমান গবেষক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু