আগামী বছরের জানুয়ারি মাসে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের ৩০ বছরের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে। তার পূর্বে প্রাক–উৎসবের আয়োজন করা হয়েছে আগামী ৬ নভেম্বর, বিকেল সাড়ে চারটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারিতে। এতে থাকবে মুক্তা জয়ন্তীর লোগো উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন, সেমিনার ও সাংস্কৃতিক সংগঠনের প্রচার–প্রসারে সংবাদ মাধ্যমের ভূমিকা। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। আলোচক থাকবেন সাংবাদিক ওমর কায়সার, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ও কবি রাশেদ রউফ এবং দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ। প্রবন্ধ উপস্থাপন করবেন পণ্ডিত ড.স্বর্ণময় চক্রবর্ত্তী। শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের শিল্পী রাজশ্রী বিশ্বাস (কণ্ঠ), রাজিব চক্রবর্তী (তবলা), অর্পিতা দেবী দোলা (হারমোনিয়াম), মোহাম্মদ এনায়েত উল্লাহ সানি (তানপুরা), শিল্পী স্বপন বড়ুয়ার পরিচালনায় সঞ্চারী নৃত্যকলা একাডেমির কত্থক নৃত্য। প্রেস বিজ্ঞপ্তি।











