চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক পূর্বকোণের সিনিয়র সহ–সম্পাদক জাহাঙ্গীর টুটুলের মা আমেনা বেগম গত রোববার সন্ধ্যা ৬টায় নগরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)।
তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার সকাল ১০টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ব্রাহ্মণহাট সাম্বলীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












