বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা গঠন উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল সোমবার মেডিকেল ক্যাফেটেরিয়ায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. রাজিব হোসেন রিফাত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান। প্রধান বক্তা ছিলেন বিএইচআরএফ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. শেখ মুহাম্মদ শহীদুল্লাহ্। বিশেষ বক্তা ছিলেন বিএইচআরএফ কালচারাল ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম।সভায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা স্টুডেন্ট কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, অন্যায়–অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে ‘এরিয়া প্রেজেন্টেশন’ নামক একটি বিশেষ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল দক্ষিণ জেলা ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











