সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্ত ছিলেন একাধারে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সফল ক্রীড়াবিদ এবং সমাজ সংস্কারক। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি কেবল পাঠদানে সীমাবদ্ধ থাকেননি, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর নিরহংকারী স্বভাব ও দেশপ্রেমিক চেতনা তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। গত সোমবার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা কমিটি আয়োজিত সভায় অতিথি ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি লিয়াকত আলী চৌধুরী, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আনন্দ মোহন চৌধুরী, প্রকৌশলী ইমন দত্ত প্রমুখ।
নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক তাপস হোড়ের সভাপতিত্বে ও সাংবাদিক সরোজ আহমেদের সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন। শোক প্রস্তাব পাঠ করেন ছাবের আহমদ চৌধুরী। স্মৃতিচারণ করেন সাগর মিত্র, সাংবাদিক আলীউর রহমান, মো. আখতারুন্নবী চৌধুরী, অধ্যাপক নারায়ন চৌধুরী, যীশু দাশ, অধ্যাপক কিরীটি দত্ত, ডা. অভিজিৎ দত্ত, উৎপল সেন, শহীদুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, বিপ্লব চৌধুরী, প্রকাশ সরকার, কাজল বোস, তপন দত্ত, তাপস চৌধুরী, সবুজ বড়ুয়া, চন্দনময় টিটু, ম্যাকলেন মিত্র, দীপন দত্ত, বিশ্বজিৎ নন্দী ও সুমন দত্ত। এর আগে প্রকৃতি রঞ্জন দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। শোক সংগীত পরিবেশন করেন সংগীত পরিষদ চট্টগ্রামের শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।














