বোয়ালখালী উপজেলার আহলা দরবারে শাহসূফি সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারীর (ইসলাম মাওলা) ৪৪তম ওরশ আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সকালে ওরশ বাস্তবায়নে আহলা দরবার কেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কাতালগঞ্জ আবাসিক এলাকার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল জানান, ১৪ ডিসেম্বর আহলা দরবারে ইসলাম মাওলার ওরশ মহাসমারোহে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।










