কামারের দোকান থেকে অস্ত্র উদ্ধার, কারিগর গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

পেকুয়ায় কামারের দোকানে দেশীয় তৈরি অস্ত্র মেরামতের সময় সনজিত কর্মকার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দোকান থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় অবস্থিত তার কামারের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সনজিত কর্মকার

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া এলাকার মৃত গগন কর্মকারের ছেলে। বর্তমানে তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকায় বসবাস করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকায় একটি কামারের দোকানে অভিযান চালিয়ে অস্ত্র মেরামতের সময় এক অস্ত্র কারিগরকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ সংগঠনের লোকজন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে