আঞ্জুমানে বারীয়া আহমাদিয়া বাংলাদেশের উদ্যোগে ও বারীয়া শফিকুল মুনীর যুব কমিটির কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত ২২ আগস্ট ফটিকছড়ি উপজেলার শফিকীয়া দরবার শরীফ থেকে জশনে জুলুস পীরে কামেল মাওলানা চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরে শফিকীয়া দরবার শরীফের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন মুনিরুল উলুম বারীয়া ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হাফেজ ক্বারি শাহজাদা মাওলানা মুহাম্মদ ফখর উদ্দিন কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটিয়া মীর মুনিরীয়া দরবার শরীফের বড় শাহজাদা শাহসুফি মাওলানা মুহাম্মদ আবু জাফর মুনীরি এবং কঙবাজার জেলা রোহিঙ্গা পুনর্বাসন ক্যাম্পের সচিব আরাফাতুল আলম নয়ন প্রমুখ। প্রধান বক্তা ছিলেন বারীয়া শফিকুল মুনীর যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। বেলা ১২টায় মোর্শেদ হুজুর কেবলা চৌধুরী মুহাম্মদ শফিকুল মুনীরি জুলুসের সমাপনী মাহফিলে উপস্থিত হন। তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












