লায়ন্স জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশের গভর্নর এ্যাডভাইজর, লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের চাটার্ড মেম্বার ও প্রাক্তন সভাপতি লায়ন কে পি দাশ এম জে এফ ভারতের হায়দারাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫ টা ২০ মিনিটে ইহলোক ত্যাগ করেছেন। জীবদ্দশায় তিনি লায়ন্স ক্লাব ও বিভিন্ন সেবামূলক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











