সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব গতকাল শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের পিতা মরহুম এরশাদ আলীর কবর জিয়ারত করেন এবং জেয়াফতে অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, এঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মো. ইউনুচ, সাধারণ সম্পাদক রিপন দাশ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ রিয়াদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, পৌরসভা ছাত্রলীগ আহ্বায়ক মোহাম্মদ ইদ্রীস, মোহাম্মদ এমরান, সাখাওয়াত হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য আইয়ুব জমিদার, সালাহউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, এরশাদ আলী গত রবিবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র এবং ৪ কন্যা সন্তানসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












