বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মোল্লা

| শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মোল্লা (৭৫) গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। আজ শনিবার বাদে জোহর মীরপুরস্থ নীজ বাস ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারপরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রামসহ বিভাগের সকল জেলা কমান্ডারগণ ও সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅমলেন্দু দেব
পরবর্তী নিবন্ধলায়ন কে পি দাশের পরলোকগমন