বাংলাদেশ ঠিকাদার সমিতি গণপূর্ত রক্ষণাবেক্ষণ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সদস্য অমলেন্দু দেব পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অমলেন্দু দেবের বাড়ি পটিয়া উপজেলার কেলিশহর গ্রামে। তার স্ত্রীর নাম কৃষ্ণা রানি দাশ। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এদিকে, অমলেন্দু দেবের মৃত্যুতে শোক জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ ঠিকাদার সমিতি গণপূর্ত রক্ষণাবেক্ষণ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আবদুর সবুর এবং সাধারণ সম্পাদক তৌহিদুল হক চৌধুরী (মানিক)। সন্ধ্যায় ভেলুয়ার দিঘি শ্মশানে নিহতের মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











