লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর কোতোয়ালী থানাধীন লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন গত সোমবার সকালে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. ছিদ্দিক আহমদের পৃষ্ঠপোষকতায় শুরুতে শিক্ষার্থীদের গোলাপ ও শাপলা দলে ভাগ করা হয়। এতে গল্প পাঠক এবং বিচারক হিসেবে ভূমিকা রাখেন সহকারী শিক্ষক শারমিন ফাতেমা শিউলি ও এসএম কাউছার আকতার চৌধুরী। প্রতিযোগিতার শুরুতে বিকাশ শিশুদের গল্পের ঝুলি (বেগুনী বই) থেকে ‘জাপানের এক সম্রাট ও একজন বৃদ্ধলোক’ গল্পটি উপস্থিত শিক্ষার্থীদেরকে দুইবার পাঠ করে শোনানো হয়। গল্প শোনার পর্ব শেষে ৩০ মিনিট ধরে গল্প বলা প্রতিযোগিতা এবং পরবর্তী ৩০ মিনিট গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে সাঈদ আল নোমানের উদ্যোগ
পরবর্তী নিবন্ধচিটাগাং খুলশী ক্লাবের বার্ষিক সাধারণ সভা