‘চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড’–এর বার্ষিক সাধারণ সভা (এজিএম), এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম) এবং ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষ উদযাপন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট রফিক উদ্দিন বাবুল ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০২৪–২৫ অর্থবছরের অডিট রিপোর্ট উপস্থাপন করা হয়। দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সদস্যরা আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।
এজিএম ও ইজিএমে সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভুঁইয়াকে আহ্বায়ক করে ৫ থেকে ৭ সদস্যের একটি কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে গঠনতন্ত্র সংশোধন, প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন এবং নির্বাচন আয়োজন করবে।
সভায় ক্লাবের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয় এবং ভবিষ্যৎ মহাপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আবদুল্লাহ আল কাদের, আসাদুর রহমান, মোহাম্মদ নাজিম উদ্দীন, ডা. ইসা চৌধুরী, ইফরান খান চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, নিজাম উদ্দীন মাসুদ, ফয়সাল আল আসাদুজ্জামান, আজিম উদ্দীন আহমেদ, আলমগীর হোসাইন সৈকত, গোলাম মোহাম্মদ, মোহাম্মদ আবু ইউসুপ চৌধুরী, মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ, জাহিদ হোসাইন, মোহাম্মদ খলিল উল্লাহ চৌধুরী, মো. জামাল উদ্দিন আহমেদ ও ফেরদৌস শিপন প্রমুখ বক্তব্য রাখেন। এজিএম শেষে ক্লাবের একযুগ পূর্তি উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













