লংগদুতে মাহিন্দ্রা-টেক্সি সংঘর্ষ, শিশু নিহত

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদুতে মাহিন্দ্রা ও সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে টেঙির যাত্রী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন আরও পাঁচজন। গতকাল সোমবার সকালে উপজেলার ইসলামাবাদ নাজিম টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাইট্টাপাড়া বাজার থেকে একটি টেঙি দীঘিনালা যাওয়ার পথে ইসলামাবাদ নাজিম টিলা এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু রিফাত মৃত্যুবরণ করে। অন্য পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

মাহিন্দ্রা মালিক সমিতির জামাল হোসেন জানান, সকালে বাইট্টাপাড়া থেকে নুর আলম যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্য রওনা করেন। নাজিম টিলা নামক স্থানে গেলে খবর পাইগাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। লংগদু থানার ওসি মো. জাকারিয়া বলেন, গাড়িগুলো জব্দ করার চেষ্টা চলছে। স্বজনদের পক্ষ হতে এখনো কোনো অভিযোগ করা হয়নি। থানায় অভিযোগ আসলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর খান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এছাড়া আহত আরও পাঁচ জন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বৃত্তির ফল প্রস্তুত, বৃহস্পতিবার দিতে চায় অধিদপ্তর
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি