ঘাড়ের ওপর ষাঁড়ের গুঁতো
পাল্টাপাল্টি তর্ক চলে
পাল্টাপাল্টি বক্তিতা–
এসব কারো মিষ্টি লাগে
কারো লাগে টক–তিতা।
২.
তাই তাই তাই–
যা দেখবেন যা শুনবেন
বলার কিছু নাই?
হয়তো আছে বলার মতো
অনেক অনেক কথা–
তবুও চাই বাইরে–ঘরে
দীর্ঘ নীরবতা!
৩.
ঘাড়ের ওপর ষাঁড়ের গুঁতো
আতঙ্কে আজ লেজেও–
ভয় থেকে নেই রেহাই এখন
সুফী সাধক সেজেও।











