কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সামপ্রতিক ঝটিকা মিছিল ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা যুবদল– ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গত ৬ জুন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি কাপ্তাই সড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে থানা সদরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে যুবদল ও ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারী দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনছুর উদ্দিন। ফারুকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসমাইল সিকদার, জামাল উদ্দিন, পারভেজ মোশাররফ,মো. আইয়ুব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে যে ঝটিকা মিছিল ও অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী শক্তির যেকোনো ধরনের চক্রান্ত ও বিশৃঙ্খলা কঠোর হস্তে রুখে দিতে প্রস্তুত। এসময় উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর, মো. পাবেল, মো. সাজ্জাদ, মো. শহিদুল, তাহনিয়াজ মোরশেদ তোহা, মো. এমরান, মো. মুনছুর, মো. কামাল, মো. কুতুব, মো. হেনা, মো. ফয়েজ, মো. ওসমান, আবুল কালাম, জসিম উদ্দিন, মো. তারেক, মো. লোকমান, মো. সেকন্দর, মো. শওকত, আরিফুল ইসলাম চৌধুরী সবুজ, মো. মালেক, মো. এনতাজুল, মো. কোকন, মো. জুয়েল, মো. মোরশেদ প্রমুখ।











