রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ২ দোকান ভস্মীভূত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স’মিল ঘাট বাজারে অগ্নিকাণ্ডে একটি আসবাবপত্রের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। আগুনে আসবাবপত্রের দোকানের অন্তত ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী ক্ষতিগ্রস্ত দোকান মালিকের। শনিবার (১ আগস্ট) আনুমানিক রাত আড়াইটার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি দক্ষিণ জেলার নব গঠিত কমিটির পরিচিতি সভা