গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পটিয়া খানেকাহ এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাউসিয় কমিটি দক্ষিণ জেলার নবনির্বাচিত সভাপতি আবুল মনসুর। দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় সভায় নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহন ও গাউসিয়া কমিটিকে তরিকতের যথাযথ আনজাম বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি মানবিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
পরে পটিয়া খানেকাহ এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ার সভাপতি ইকবাল হোসেন নব অনুমোদিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। শেষে দোয়া ও মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনায় দোয়া করা হয়।












