রাউজান জনতা সংঘের ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল আজ থেকে শুরু

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রাউজান উরকিরচর ইউনিয়নের জনতা সংঘের তিন দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল আজ ২৩ আগস্ট থেকে শুরু হচ্ছে। কর্মসূচির প্রথমদিনে রয়েছে এলাকাবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য জুলুস। এরপর বিকালে উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য বিশ্লেষণ করে আলোচনা সভা। দ্বিতীয় দিন সন্ধ্যায় আলোচনা সভায় আলোচক থাকবেন ইসলামী চিন্তাবিদ ড. এ এস এম বোরহান উদ্দিন, মুহাম্মদ ফখরুদ্দিন আলকাদেরী ও মুহাম্মদ হাসান রেজা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার, ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয় সভা