চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয় সভা

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ, নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাথে বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভা নেতৃবৃন্দের সমন্বয় সভা গতকাল শনিবার বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সহসভাপতি নিবাস দাশ সাগর, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, কাউন্সিলর সুনীল ঘোষ, উৎপল রক্ষিত, অলক মহাজন, যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহসাংগঠনিক অধ্যাপক শিপুল দে, অর্থ সম্পাদক দীপক তালুকদার, প্রচার সম্পাদক দেবরাজ রতন. মহিলা সম্পাদক রাজশ্রী মজুমদার চৌধুরী, অনুপম চক্রবর্ত্তী বাবু, নিউটন সরকার, অনুপ রক্ষিত, সহগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অমিতাভ দাশ, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভা

নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য দেন, সুভাষ সরকার, তাপস বল, প্রদীপ ধর, অ্যাডভোকেট শেখর দত্ত, অ্যাডভোকেট মিহির দে, প্রদীপ ধর, মেম্বার নিখিল দে, বিকাশ দাশ বিষু, মাস্টার রিটন দত্ত, উজ্জ্বল দত্ত, সমীর মহাজন, লিটন দে, চন্দন মজুমদার, অমলেন্দু কনক, সুমন দাশগুপ্ত, অনিক চৌধুরী বাসু। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদকেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আসন্ন দুর্গাপূজার প্রতিমা নির্মাণের বিষয়ে স্থানীয় শিল্পীদের সঙ্গে আলোচনা করে শাস্ত্রীয় রূপ অনুসরণপূর্বক দেবদেবীর প্রতিমা যাতে নির্মিত হয়, সেজন্য পূজা পরিষদ নেতৃবৃন্দকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে যাতে আসন্ন শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়, সেজন্য পূজা পরিষদ নেতৃবৃন্দকে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান জনতা সংঘের ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল আজ থেকে শুরু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যুবকের ৭ দিনের কারাদণ্ড