মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার আঞ্জুমান মুফিদুল ইসলামের এম এম আলী রোডের অফিসে সংস্থার সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দারের নিকট মোরশেদুল আলম কাদেরী অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, সহসাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান গনি, সহকারী পরিচালক মো. সেলিম নাসের ও হিসাব কর্মকর্তা মো. আবদূল কাইয়ূম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযৌন হয়রানি প্রতিরোধে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সচেতনতা সেশন
পরবর্তী নিবন্ধও. আর. নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির মতবিনিময়