মোগলটুলী অনীক সাংস্কৃতিক ফোরামের অনুষ্ঠান

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মোগলটুলী বড়ুয়া পাড়াস্থ অনীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গত ২৯ অক্টোবর মোগলটুলী বড়ুয়া পাড়ায় আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আদর্শ কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ড. বিকিরণ বড়ুয়া। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনীক সাংস্কৃতিক ফোরামের সভাপতি প্রণব বড়ুয়া রাজু। অনুরাগ বড়ুয়া ধ্রুব’র সঞ্চালনায় অনুষ্ঠানে ত্রিপিটক পাঠ করেন অনিবার্ণ বড়ুয়া অর্ক। স্বাগত বক্তব্য দেন, সিনিয়র সহ–সভাপতি সনৎ বড়ুয়া বিশু। বক্তব্য দেন, জেবল হোসেন দোভাষ, বিকাশ কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতি আলেখ্য ও নৃত্য পরিবেশনার পর সঙ্গীত পরিবেশন করেন অনুপ্রভা বড়ুয়া লিনা, আদ্রিতা বড়ুয়া পাউ ও দীপ্র–দুর্জয় ভ্রাতৃদ্বয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধইত্তেফাকুল হুফফাজের হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী