চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে সিডিএফএ মেয়র একাডেমি কাপ (অ–১৩) ফুটবল টুর্নামেন্ট। এতে অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা আগামী ৫ আগস্ট, বুধবার, সন্ধ্যা ৭.৩০টায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। সভায় একাডেমির সভাপতি বা সাধারণ সম্পাদক যে কোন ১জনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











