মীরসরাইয়ে কৃষি কর্মশালা ও ফলদ মেলা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২১ জুন, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা মিলনায়তনে কৃষি কর্মশালা ও ফলদ মেলা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়ান্স ইন বাংলাদেশ’র আওতায় এই পার্টনার কংগ্রেস–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আবু কাউসার মো. সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা মাঠপর্যায়ের কৃষি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় কৃষির উন্নয়ন, পুষ্টি সচেতনতা ও টেকসই উদ্যোক্তা তৈরির বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষি উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ উপস্থাপন করেন। কংগ্রেস উপলক্ষে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী একটি ফল মেলা ও প্রদর্শনীও আয়োজন করা হয়। স্থানীয়ভাবে উৎপাদিত নানা জাতের মৌসুমি ও দেশীয় ফলের সমাহারে ভরপুর ছিল মেলাটি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অনেকেই পছন্দমতো ফলমূল প্রদর্শনী ও বিক্রয় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজীবনের সাথে ২৫ দিন যুদ্ধ করে হেরে গেলেন আব্দুল জলিল
পরবর্তী নিবন্ধজনপ্রশাসন সংস্কার : কিছু সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার