মীরসরাইয়ে আবুল কাশেম বালিকা বিদ্যালয়ের তারুণ্য মেলা

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৩১ জানুয়ারি, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ মীরসরাই উপজেলার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় তারুণ্য উৎসব। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির। প্রধান আলোচক ছিলেন মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম বাদল, জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সাংবাদিক মাহবুব পলাশ। মাস্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বৃন্দা রাণী বণিক, সাইফুল ইসলাম, স্বপন চক্রবর্তী, ফারুক হোসেন, জিয়াউর রহমান প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের আয়োজনে পিঠাপুলি, ফুল, হস্তশিল্প, ফল–ফুলের সমন্বয়ে বাহারী গ্রামীণ মেলার স্টল পরিদর্শন করেন। শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের স্মরণসভা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি