রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মনিরুল ইসলাম বাবু গত ৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোমিনুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক আ. ন. ম. পেয়ার আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












