পটিয়া উপজেলার ১৭ নম্বর খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মুক্তিযোদ্ধা হারাধন নন্দী (৭৪) গত ৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে মুজাফরাবাদ গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুত সামাজিক সংগঠন সমন্বয়, সবুজ সংঘ, রক্ষাকালী মন্দির ও লোকনাথ ধাম পরিচালনা পরিষদ, রামঠাকুর সেবা আশ্রম পরিচালনা পরিষদ, মাকরী সপ্তমী উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।









